ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৭, ১৫ জুলাই ২০২১
আপডেট: ২৩:১৯, ১৫ জুলাই ২০২১

হাসেম ফুড কারখানার আগুনে ৫২ শ্রমিকের মৃত্যু তদন্তে সিআইডি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মৃত্যুর ঘটনার তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ আদেশ দেওয়া হয়। জেলা পুলিশ সুপার জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, মামলার নথি, আলামতসহ সবকিছু তদন্তকারী কর্মকর্তা সিআইডির তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবেন।

সিআইডি নারায়ণগঞ্জ কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, সিআইডি থেকে আগামী শনিবার তদন্তভার গ্রহণ করা হবে। যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেক্য, ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

আগুনে পুড়ে মৃত্যুর ঘটনায় রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হহুমায়ূন কবীর বাদী হয়ে কারখানামালিক আবুল হাসেম ও তাঁর চার ছেলে, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়