নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৪:৫৭, ১৬ জুলাই ২০২১
মৌলভীবাজারে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪ হাজার
সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। জেলার প্রতিটি উপজেলাতেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সর্বশেষ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৫৪ জনে।
শুক্রবার (১৬ জুলাই) সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪ শতাংশ। গতকাল এই হার ৪৬ দশমিক ২ শতাংশ ছিলো, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ কিছুটা কমেছে। ২৪ ঘণ্টায় ৪৬ জন সুস্থ হলেও মৃত্যুবরণ করেননি কেউ।
নতুন শনাক্ত ১১৩ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৭৩ জন, রাজনগরে ৪ জন, কমলগঞ্জে ৭ জন, বড়লেখায় ২৪ জন, কুলাউড়ায় ৫ জন রয়েছেন। শ্রীমঙ্গল ও জুড়ীতে নতুন আক্রান্তের সংখ্যা শুন্য। এ নিয়ে জেলায় ৪ হাজার ৫৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে সুস্থ হওয়া ৪৬ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১১ জন, জুড়ীর ১০ জন, শ্রীমঙ্গলের ১ জন, বড়লেখায় ২২ জন, কুলাউড়ায় ২ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯৯ জনে।
জেলায় এখন পর্যন্ত ৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৩ জন রয়েছেন।
এদিকে সারাদেশে বৃহস্পতিবার (১৫ জুলাই) আপডেট অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ২৭৮ জনে। একই সময়ে শনাক্ত করা হয়েছে ১২ হাজার ২৩৬ জন করোনা রোগীকে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।
এছাড়া সারাবিশ্বে শুক্রবারের (১৬ জুলাই) করোনার আপডেট অনুযায়ী, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ লাখ ৮২ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৯৭ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১৭ কোটি ৩১ লাখের মতো মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪০ লাখ ৮২ হাজার ৬০৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৮ কোটি ৯৭ লাখ ৪৫৯ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৭ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৮১৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















