ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ১৬ জুলাই ২০২১
আপডেট: ০৮:০৮, ১৭ জুলাই ২০২১

সিনোফার্মের আরও ২০ লাখ টিকা আসছে শনিবার

সিনোফার্মের করোনা টিকা

সিনোফার্মের করোনা টিকা

করোনাভাইরাস প্রতিরোধী চীনের সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে আগামীকাল শনিবার। শুক্রবার (১৬ জুলাই) চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়াং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে সিনোফার্মের এ টিকা। এছাড়াও চীন সরকার বাংলাদেশকে ১০ লাখ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে।

এর আগে চীন থেকে উপহার হিসেবে দুই দফায় ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা পেয়েছে বাংলাদেশ। পরে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা দেশে আসে জুলাইয়ের শুরুতে। 

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল দেশে জরুরি ব্যবহারে সিনোফার্মের টিকা প্রয়োগের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিনোফার্মের অধীন বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস উদ্ভাবিত বিবিআইবিপিকরভি নামের দুই ডোজের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। 

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রডাক্টস জানিয়েছে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকর। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়