নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:০৫, ১৭ জুলাই ২০২১
অনলাইনে পনেরো দিনে ২ লাখ ৬৩ হাজার কোরবানির পশু বিক্রি
করোনাভাইরাস পরিস্থিতির কথা চিন্তা করে হাটের পাশাপাশি অনলাইনেও পশু বেচা-কেনার ব্যবস্থা করেছে সরকার। অনলাইনে গত ১৫ দিনে ২ লাখ ৬৩ হাজার ২১৬টি পশু বিক্রি হয়েছে। যা থেকে বিক্রেতাদের আয়ের পরিমাণ ১ হাজার ৮৩২ কোটি ৯৭ লাখ ৮৩ হাজার ২৫৭ টাকা
প্রাণিসম্পদ অধিদফতর জানিয়েছেন, কোরবানির পশু কেনা-বেচার জন্য বর্তমানে অনলাইন প্লাটফর্মের সংখ্যা ১ হাজার ৭৬৮টি। এর মধ্যে সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে ৬০২টি আর বেসরকারি উদ্যোগে ১ হাজার ১৬৬টি। এসব অনলাইন বাজারে ১৫ দিনে ১৬ লাখ ৫৮ হাজার ৬১২টি কোরবানিযোগ্য পশুর তথ্য আপলোড করা হয়েছে।
এর মধ্যে ঢাকা বিভাগে ৩২ হাজার ৩৮৩টি গরু-মহিষ এবং ২ হাজার ৮৯২টি ছাগল-ভেড়া, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৩ হাজার ৬৮১টি গরু-মহিষ এবং ২৪ হাজার ৫১৩টি ছাগল-ভেড়া, রাজশাহী বিভাগে ২২ হাজারটি গরু-মহিষ এবং ১৫ হাজার ২৯১টি ছাগল-ভেড়া, খুলনা বিভাগে ৭ হাজার ৪০৪টি গরু-মহিষ এবং ৫ হাজার ৭২৯টি ছাগল-ভেড়া, বরিশাল বিভাগে ১ হাজার ৫৫১টি গরু-মহিষ এবং ২৮০টি ছাগল-ভেড়া, সিলেট বিভাগে ২ হাজার ৫৮৬টি গরু-মহিষ এবং ৩৩টি ছাগল-ভেড়া, রংপুর বিভাগে ২৩ হাজার ৪১০টি গরু-মহিষ এবং ৯ হাজার ৮৭৪টি ছাগল-ভেড়া, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ২২৪টি গরু-মহিষ এবং ৬৫টি ছাগল-ভেড়া অনলাইনে বিক্রি হয়েছে।
প্রাণিসম্পদ অধিদফতরের তথ্যমতে, দেশে বর্তমানে ৪৫ লাখ ৪৭ হাজার গরু-মহিষ, ৭৩ লাখ ৬৫ হাজার ছাগল-ভেড়া এবং অন্যান্য ৪ হাজার ৭৬৫ পশুসহ মোট ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে। ২০২০ সালে যার পরিমাণ ছিল ১ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৫০০টি। এর মধ্যে প্রায় ৯৪ লাখ ৫০ হাজার ২৬৩টি পশু কোরবানি করা হয়েছিল।
গত ২ জুলাই থেকে জেলাভিত্তিক অ্যাপ, ফেসবুক পেজ ও বিভিন্ন অনলাইন সাইটের মাধ্যমে পশু বিক্রি শুরুর উদ্যোগ নেয় প্রাণিসম্পদ অধিদফতর। আর ৪ জুলাই ‘ডিজিটাল হাট’ নামে আরও একটি প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















