ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫২, ১৭ জুলাই ২০২১
আপডেট: ১৪:১৪, ১৭ জুলাই ২০২১

মডার্নার আরও ৩৫ লাখ টিকা আসছে সোমবার

করোনাভাইরাস প্রতিরোধে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার আরো ৩৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসছে। আগামী সোমবার টিকাগুলো দেশে পৌঁছাবে।

শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কোভ্যাক্স কর্মসূচির আওতায় ইউক্রেনকেও মডার্নার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ টিকার ২০ লাখ ডোজ এরই মধ্যে পূর্ব ইউরোপীয় দেশটিতে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে করোনা টিকা ভাগাভাগি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব টিকা বাংলাদেশ ও ইউক্রেনে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, বৈজ্ঞানিক দল এবং উভয় দেশের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে একত্রে কাজ করছে।

এরই মধ্যে কোভ্যাক্স কর্মসূচির আওতায় মডার্নার ২৫ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। গত ২ জুলাই রাতে মর্ডানার ১৩ লাখ হাজার ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। পরের দিন সকালে আসে আরো সাড়ে ১২ লাখ ডোজ। এসব টিকা দেশের বিভিন্ন কেন্দ্রে এরই মধ্যে প্রয়োগ করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়