ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৭, ১৭ জুলাই ২০২১
আপডেট: ২০:০২, ১৭ জুলাই ২০২১

‘জীবন-জীবিকার তাগিদেই লকডাউন শিথিল’

জনগণের জীবিকা নিশ্চিতে সরকারকে সর্বদা সচেষ্ট থাকতে হয়। তাই জীবন-জীবিকার তাগিদেই লকডাউন শিথিল করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইমামদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষের জীবন-জীবিকার মধ্যে বিরাট চাপ পড়ছে। সরকার জনগণের সেবার জন্য, জনগণ যাতে ভালোভাবে থাকে সেজন্য জনগণকে সময়ে সময়ে ঘরে রাখতে হয়। আবার জনগণের জীবিকার জন্যেও সরকারকে সচেষ্ট থাকতে হয়, সচেতন থাকতে হয়। জীবন, জীবিকার মধ্যে ব্যালেন্স আনা সরকারের কাজ। তার সেটা করতে গিয়েই লকডাউন বিষয়ে প্রয়োজনমাফিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরো বলেন, 'শেখ হাসিনার সাহসিকতায় আমরা করোনার বড় ধরণের প্রভাব থেকে রক্ষা পেয়েছি। বড় বড় রাষ্ট্র যখন করোনার টিকার ব্যবস্থা করেছে ঠিক তখনই শেখ হাসিনা আমাদের জন্য ঠিকা কিনে এনেছেন।'

তিনি বলেন, একমাত্র আল্লাহই পারেন করোনাভাইরাস থেকে পরিত্রাণ দিতে। তাই আমরা ইমামদের মাধ্যমে আল্লাহর কাছে পানাহ চাইব যেন তিনি আমাদের পরিত্রাণ দেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়