নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৮, ১৭ জুলাই ২০২১
আপডেট: ০০:১৪, ১৮ জুলাই ২০২১
আপডেট: ০০:১৪, ১৮ জুলাই ২০২১
নিজ নির্বাচনী এলাকায় অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্যকেন্দ্রে করোনা রোগীদের জন্য ৫০টি করে মোট ১০০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার টুঙ্গিপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম হেদায়েতুল ইসলাম, কোটালীপাড়ার পক্ষে ইউএনও ফেরদৌস ওয়াহিদ অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন।
পরে তাদের অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের (হাসপাতালের) প্রধানদের হাতে এসব অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস এবং কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল বিশ্বাসসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















