নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫৯, ১৮ জুলাই ২০২১
ঈদের ছুটিতে কাস্টমস হাউজ খোলা থাকবে
ঈদের ছুটিতেও দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। ফলে ঈদুল আজহার বন্ধের সময়ে আমদানি-রফতানি কার্যক্রম চালানো যাবে।
এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোকে চিঠি পাঠিয়ে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুরোপুরি না হলেও সীমিত পরিসরে এসব অফিস খোলা রাখতে বলা হয়েছে।
আগামী বুধবার ঈদ উল আজহা। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটি। এই তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা যাবে।
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. আজিজুর রহমান বলেন,দেশের আমদানি-রফতানি কার্যক্রমে গতিশীলতা আনা ও বাণিজ্যবান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যে অফিসগুলো খোলা রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে বলেছে এনবিআর। আমরা এর আলোকে আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখার ব্যবস্থা গ্রহণ করেছি। ঈদের ছুটির মধ্যে অফিস খোলা থাকবে।
দেশের চট্টগ্রাম বন্দর দিয়েই সিংহভাগ আমদানি রফতানি হয়। এরপরেই বেনাপোল কাস্টমস হাউস দিয়ে বেশি আমদানি-রফতানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টমস হাউসের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমসও খোলা থাকবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















