ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৫, ১৮ জুলাই ২০২১
আপডেট: ১৮:৫৮, ১৮ জুলাই ২০২১

বেসরকারি ৭৮ হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন

করোনাভাইরাস শনাক্তে দেশের বেসরকারি ৭৮ হাসপাতাল-ক্লিনিকে অ্যান্টিজেন পরীক্ষার অনুমোদন দিয়েছে সরকার। সেসব হাসপাতাল ও ক্লিনিকে এই পরীক্ষা করানোর খরচ হবে ৭০০ টাকা।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।

কোভিড-১৯ সংক্রমণ শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষার ফল পাওয়া যাবে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে। বাংলাদেশে বর্তমানে আরটি-পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাসের বেশিরভাগ নমুনা পরীক্ষা করা হয়। এতে ফল পেতে অন্তত ২৪ ঘণ্টা কিংবা তার বেশি সময় লাগলেও তা সবচেয়ে নির্ভুল বলে স্বীকৃত।

অ্যান্টিজেন টেস্টে নাক কিংবা মুখবিহ্বরের শ্লেষ্মা ব্যবহার করা হয়, আরএনএ বিশ্লেষণের পরিবর্তে এখানে ভাইরাসের প্রোটিন শনাক্ত করা হয়। আবার রক্ত পরীক্ষা করেও অ্যান্টিজেনের উপস্থিতি শনাক্ত করা যায়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়