নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩৪, ৪ আগস্ট ২০২১
একুশে পদক-২০২২ এর জন্য মনোনয়ন আহ্বান
শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জীবিত ও মৃত ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে একুশে পদক-২০২২ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (১৮ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে পদক প্রদান সংক্রান্ত নীতিমালা অনুযায়ী ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলাসহ সকল ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে এ পদক প্রদান করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক/একুশে পদকে ভূষিত সুধীবৃন্দদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি মন্ত্রণালয় (www.moca.gov.bd) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (www.moi.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















