ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৫, ১৮ জুলাই ২০২১
আপডেট: ০০:২৬, ১৯ জুলাই ২০২১

করোনাকালীন সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন (ফাইল ছবি)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন (ফাইল ছবি)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার করোনা মহামারীর শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহতভাবে চলমান থাকবে। কেউই খাদ্যের অভাবে থাকবে না।

পরিবেশমন্ত্রী আজ রবিবার (১৮ জুলাই) পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় ৯ হাজার ১৯২ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তি ও পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী বলেন, এদেশের মালিক জনগণ। তাই সর্বোচ্চ গুরুত্ব ও সম্মানের সাথে জনগণের মাঝে ত্রাণ বিতরণ করতে হবে।  সতর্কতার সাথে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তিনি এসময় জনগণের প্রতি আহ্বান জানান।

জুড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রনজিতা শর্ম্মা এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রমুখ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়