নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:১৩, ১৯ জুলাই ২০২১
সিরিজ জয়ে টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এমন জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ দল। এই জয়ে ১০৯ বলে অপরাজিত ৯৬ রান করেন সাকিব।
টস জিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২৪১ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। মাঝারি লক্ষ্যের রান তাড়ায় শুরুটা খারাপ ছিল না তামিম ইকবাল আর লিটন দাসের। ৯.৩ ওভারের উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৩৯ রান। প্রথমে আউট হন তামিম। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাসও।
মাঝে ৭৪ রানে ৪ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন সাকিব আর মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়েন তারা।
শেষদিকে আফিফ হোসেন ধ্রুব উইকেটে এসে সাকিবকে সঙ্গ দেয়ার চেষ্টা করছিলেন। ঝুঁকিপূর্ণ শট না খেলে সিঙ্গেলস-ডাবলসে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ২৩ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ১৫ রান করা আফিফ শেষ পর্যন্ত ঝুঁকি নিতে গিয়েই আউট হয়েছেন।
আফিফ যখন আউট হয়েছেন তখনো ১১ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৬৮ রান। হাতে মাত্র ৩ উইকেট। তখন একমাত্র ভরসা সাকিব আল হাসান। তবে এমন কঠিন পরিস্থিতিও ঠান্ডা মাথায় দলকে বের করে আনেন তিনি। ম্যাচের শেষ ওভারে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
এর আগে হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলি মাধেভেরে।
এছাড়া ৪৬ রান করেন অধিনায়ক ব্রান্ডন টেইলর। ৩০ রান করেন সিকান্দার রাজা। বাংলাদেশ দলের হয়ে তরুণ পেসার শরিফুল ইসলাম শিকার করেন ১০ ওভারে ৪৬ রানে ৪ উইকেট। ৪২ রানে ২ উইকেট শিকার করেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৪০/৯ (মাধেভেরে ৫৬, টেইলর ৪৬, মাইয়ার্স ৩৪, সিকান্দার রাজা ৩০; শরিফুল ৪/৩৪, সাকিব ২/৪২)।
বাংলাদেশ: ৪৯.১ ওভারে ২৪২/৭ (সাকিব ৯৬*, সাইফউদ্দিন ২৮*, মাহমুদউল্লাহ ২৬, লিটন ২১, তামিম ২০)।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















