নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:২০, ১৯ জুলাই ২০২১
দুইদিনে ঢাকা ছেড়েছেন ১৭ লাখ মানুষ
বিধিনিষেধ শিথিল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ করতে ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে গত দুইদিনে ঢাকা ছেড়েছেন প্রায় ১৭ লাখ মানুষ।
রোববার (১৮ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, বিভিন্ন অপারেটরের মোবাইল সিম ব্যবহারকারী মোট ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ জন গত ১৫ ও ১৬ জুলাই ঢাকা ছেড়ে গেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বরাত দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানান মন্ত্রী।
মোস্তাফা জব্বার ওই পোস্টে একটি ছবি সংযুক্ত করেন। এতে জানানো হয়, গত ১৫ জুলাই মোট সাত লাখ ৩১ হাজার ৪৬৯ জন এবং ১৬ জুলাই মোট নয় লাখ ৬২ হাজার ২১৮ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
তিনি জানিয়েছেন, ঢাকা ছেড়ে যাওয়া এসব সিম ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন গ্রামীণফোনের গ্রাহক সাত লাখ ৭৪ হাজার ৮৮৪ জন, রবি সিমের গ্রাহক তিন লাখ ৪২ হাজার ৮২ জন, বাংলালিংকের সিম ব্যবহারকারী চার লাখ ৬৪ হাজার ৪৯২ জন এবং টেলিটক মোবাইলের গ্রাহক এক লাখ ১২ হাজার ২২৯ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















