ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ১৯ জুলাই ২০২১
আপডেট: ১৫:৫৫, ১৯ জুলাই ২০২১

গাবতলীর হাট দেখে ক্ষুব্ধ মেয়র, ১০ লাখ টাকা জরিমানা

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ঈদুল আজহা সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ৯ টি পশুর হাট বসেছে। সেসব হাট পরিদর্শন করেছেন মেয়র আতিকুল ইসলাম। তবে সার্বিক চিত্র দেখে ক্ষোভ প্রকাশ তিনি।

তিনি বলেছেন, ‘গাবতলী হাটে এসে সার্বিক চিত্র আমার কাছে মোটেও ভালো লাগেনি। এটিই হচ্ছে সত্য কথা। এই চিত্র আপনারাও দেখছেন, আমিও দেখছি এবং জনগণও দেখছে।’ পরে তিনি প্রয়োজনে হাট বন্ধ করারও হুঁশিয়ারি দেন।

এ সময় মেয়র স্বাস্থ্যবিধি লংঘন করায় গাবতলী হাটকে ১০ লাখ টাকা জরিমানা করেন। এবং ১ ঘণ্টার জন্য হাসিল বন্ধ করে দেন।

সোমবার নগরীর গাবতলীতে স্থায়ী পশুর হাট পরিদর্শনে যান মেয়র। এসময় তিনি বলেন, এবছরই প্রথম উত্তর সিটি করপোরেশনের ৯টি হাটে ৯টি এন্টিজেন টেস্ট বুথ বসানো হয়েছে। তাতে তিনজনের শরীরে করোনা ধরাও পড়েছে। এরপরও তারা উদাসীন। এটা সিটি করপোরেশনের হাটে হতে পারে না।

যেসব চুক্তি ও শর্ত অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে সেই শর্তগুলো যথাযথ পরিপালন হচ্ছে কিনা তা পরিদর্শন করেন মেয়র। এসময় যারা মাস্ক ছাড়া হাটে প্রবেশ করেছেন তাদের মাঝে মাস্কও বিতরণ করেন তিনি। মাস্ক বিহীন অনেক পশু ব্যবসায়ীকে তিনি মাস্ক পরিয়ে দেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়