ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ১৯ জুলাই ২০২১
আপডেট: ২১:২২, ১৯ জুলাই ২০২১

করোনার টিকা নিতে হাসপাতালে খালেদা জিয়া

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটট ও হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (১৯ জুলাই) বেলা ৩ টা ৪৫ মিনিটে তিনি হাসপাতালে গিয়ে পৌঁছান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে যান। 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে সোমবার বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে খালেদা জিয়া মহাখালীর উদ্দেশে রওনা হন।

তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে ম্যাডাম টিকা নেবেন।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। সেখানেই মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটট ও হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে চান বলে তিনি জানিয়েছিলেন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়