নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৬, ১৯ জুলাই ২০২১
আপডেট: ২১:১৪, ১৯ জুলাই ২০২১
আপডেট: ২১:১৪, ১৯ জুলাই ২০২১
টিকা নিলেন খালেদা জিয়া
করোনাভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গাড়িতে বসেই টিকা নেন তিনি।
খালেদা জিয়ার চিকিৎসক এবং দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মডার্নার টিকা নিয়েছেন খালেদা জিয়া।
জাহিদ বলেন, ‘খালেদা জিয়া সত্যিকার অর্থে নিয়মকানুন মানা একজন নাগরিক। তিনি সাধারণ মানুষের কাতারে এসে টিকা নিয়েছেন।’
টিকা পরবর্তী কিছু জটিলতা দেখা যায়, সে বিষয়ে খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান।
গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















