ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০, ১৯ জুলাই ২০২১
আপডেট: ২১:১০, ১৯ জুলাই ২০২১

করোনায় দেশে একদিনে রেকর্ড ২৩১ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে রেকর্ড ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩২১ জন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার (১৯ জুলাই) এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত করোনায় ১৮ হাজার ১২৫ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ১২ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ।  

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৯ হাজার ৩৩৫ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জনে।  

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়