নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০১:২৫, ২০ জুলাই ২০২১
বয়স ৩০ হলেই নেওয়া যাবে করোনার টিকা
করোনার টিকা নেয়ার বয়সসীমা কমিয়ে ৩০ বছর করা হয়েছে। করোনা সংক্রমণ ও মৃত্যুরোধে দেশের অধিক জনসংখ্যাকে টিকার আওতায় আনার লক্ষ্যে নিবন্ধনের বয়সসীমা ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গতকাল রাত থেকেই সুরক্ষা অ্যাপে বয়সসীমা কমিয়ে ৩০-এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে।’
করোনার সংক্রমণ প্রতিষেধক এ টিকার আওতায় দেশের অধিক সংখ্যক জনগণকে আনার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তা জানান, সরকার বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছে। বর্তমানে দেশে চার ধরনের (কোভিশিল্ড, ফাইজার, মর্ডানা ও সিনোফার্ম) টিকাদান কর্মসূচি চলছে। করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা প্রদান অন্যতম পদক্ষেপ বলে জানান তারা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















