নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪২, ১৯ জুলাই ২০২১
রূপগঞ্জ অগ্নিকাণ্ড: কারখানা মালিক ও অপর দুই ছেলের জামিন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় ৫২ জন মৃত্যুতে করা মামলায় গ্রেফতার হওয়া কারখানার মালিক এম এ হাসেম ও তার দুই ছেলে জামিন পেয়েছেন৷
সোমবার (১৯ জুলাই) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। এর আগে কারখানার মালিক হাসেমের আরও দুই ছেলের জামিন হয়েছিল।
নারায়ণগঞ্জ জেলা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে আসামিপক্ষের আইনজীবী ছয় আসামিরই জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এম এ হাসেম ও তার দুই ছেলের জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেড কারখানার ছয়তলার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাণ হারান কারখানার ৫২ জন শ্রমিক-কর্মচারী।
ঘটনার পরদিন রাতে এ ঘটনায় রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় আসামি করা হয় সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, তার চার ছেলে ও তিন কর্মকর্তাকে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















