নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩, ২০ জুলাই ২০২১
আপডেট: ১৩:৩৮, ২০ জুলাই ২০২১
আপডেট: ১৩:৩৮, ২০ জুলাই ২০২১
কোরবানির উচ্ছিষ্টাংশ অপসারণে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান
করোনাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু কোরবানি ও কোরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণে দেশের জনগণের প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আহবান জানিয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ের যেসব নিয়ম মানার জন্য আহ্বান জানিয়েছে সেগুলো হলো-
- করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কোরবানি করুন। যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকুন ৷
- পশু জবাই এবং কোরবানির পুরো কার্যক্রম চলাকালীন সময়ে মাস্ক ব্যবহার সহ যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করুন। সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দিন।
- জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলুন।
- কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোশত বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ/পাত্র ব্যবহার করুন।
- কোরবানিকৃত পশুর বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদকে সহায়তা করুন।
- করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কোরবানি করুন এবং কোরবানিকৃত পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ সুরক্ষায় ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করুন।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















