ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৩, ২০ জুলাই ২০২১
আপডেট: ১৩:২৯, ২০ জুলাই ২০২১

চারদিন বন্ধ থাকবে করোনার টিকাদান

ঈদুল আজহার ছুটিতে সারাদেশে করোনাভাইরাসের টিকাদান বন্ধ থাকবে। একই সঙ্গে ছুটির পর দিন শুক্রবার হওয়ার কারণে সেদিনও বন্ধ থাকবে টিকা দেওয়া। অর্থাৎ মোট চারদিন বন্ধ থাকছে টিকাদান।

মঙ্গলবার (২০ জুলাই) এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ মুখপাত্র বলেন, দেশে টিকা দেওয়া শুরুর পর থেকেই সরকারি ছুটির দিনগুলোতে কার্যক্রম বন্ধ ছিল। তাই ঈদের তিন দিন টিকা দেওয়া বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ছুটি শেষ হওয়ার পরদিন শুক্রবার হওয়ার কারণে সেদিনও বন্ধ থাকবে টিকাদান। এরপর ২৪ জুলাই থেকে আবারও টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

শনিবার থেকে যেহেতু সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে, তাই টিকা কার্ড প্রদর্শন করে টিকা নেওয়ার জন্য কেন্দ্রে যেতে পারবেন নিবন্ধনকারীরা। এক্ষেত্রে তাদের কাছে সরকারিভাবে এসএমএস-ও আসবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়