ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ২০ জুলাই ২০২১
আপডেট: ১৪:২২, ২০ জুলাই ২০২১

ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল বুধবার (২১ জুলাই) উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এদিন সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, আগামীকাল ঈদের দিনে সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ মঙ্গলবারের তুলনায় বৃষ্টি কমে আসবে। আর ঢাকায় এদিন ভারি বর্ষণের সম্ভাবনা নেই।

তিনি বলেন, আগামীকাল সকালে দেশের কোথাও কোথাও মাঝারি ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে রাজধানী ঢাকা ও ঢাকার আশেপাশে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটা কম থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে রাজধানী ঢাকায় গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার সকালে বৃষ্টিপাত হয়। তবে বৃষ্টি শেষে পরিষ্কার আকাশে রোদেরও দেখা মেলে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়