নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৯, ২১ জুলাই ২০২১
বায়তুল মোকাররমে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক। মুকাব্বির ছিলেন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মুকাররম মসজিদের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।
সকাল ৮টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। এতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির ছিলেন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।
স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং করোনা থেকে মুক্তির প্রার্থনা করা হয়। নামাজে অংশ নিতে সকাল থেকে মুসল্লিরা জড়ো হতে থাকেন জাতীয় মসজিদে। অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশ নেন। আবার অনেককে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতেও দেখা যায়। তবে মসজিদের প্রবেশ করা সবার মুখেই মাস্ক ছিল।
নিরাপত্তা নিশ্চিতে মসজিদ এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। ব্যাগ নিয়ে আসা অনেককেই তল্লাশি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বায়তুল মোকাররমে ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন ক্বারী মো. ইসহাক।
পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এই জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুকাব্বির থাকবেন মো. শহীদুল্লাহ।
এই পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















