নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৮, ২১ জুলাই ২০২১
স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রধানমন্ত্রীর আহ্বান
করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা অদৃশ্য শত্রু করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং ইনশাল্লাহ আমরা জিতবোই।
তিনি বলেন, আমি ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসি ভাই বোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছ।
শেখ হাসিনা বলেন, গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা কভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এর মধ্যে আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে, এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতবো ইনশাল্লাহ।
শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশে আরো বলেন, আসুন কুরবানির ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















