নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:০৬, ২১ জুলাই ২০২১
ফিরোজায় খালেদা জিয়ার কোরবানি
করোনায় আক্রান্ত হওয়ার পর এখনো পুরোপুরি সুস্থ হননি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরমধ্যে চলে এসেছে ঈদুল আজহা। তাই অন্যান্য বছরের ন্যায় এবারও গুলশানের বাসায় কোরবানি দিচ্ছেন খালেদা জিয়া।
বুধবার খালেদা জিয়া একটি গরু ও একটি খাসি কোরবানি দেবেন। সাবেক এই প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ফিরোজায় পশু দুটি কোরবানি হবে। খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া খালেদা জিয়ার নামে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দুটি গরু কোরবানি দেয়া হবে। দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা তার নামে কোরবানি দিচ্ছেন বলে জানা গেছে।
আব্দুস সাত্তার বলেন, ম্যাডাম এবার একটি গরু ও একটি খাসি কোরবানি দেবেন। তিনি নানা রোগে ভুগছেন। তাই গরুর মাংস খান না। তার দেয়া কোরবানির পশুর মাংসের কিছু অংশ তার বাসভবনের স্টাফরা খাবারের জন্য রাখবেন। অধিকাংশ রাজধানীর কয়েকটি এতিমখানা এবং আশপাশের গরিবদের মধ্যে বিলি করা হবে।
এদিকে করোনা মহামারীর কারণে এবারের ঈদেও খালেদা জিয়ার সঙ্গে বিএনপির নেতাদের সাক্ষাৎ হচ্ছে না।
যদিও স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সদস্যরা সাক্ষাত করবেন।
এছাড়াও ঈদের দিন লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, তাদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানের সঙ্গে ভার্চুয়ালি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















