নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:২৬, ২১ জুলাই ২০২১
দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বুধবার পবিত্র ঈদুল আজহার জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান।
ড. হাছান মাহমুদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে অকুতোভয় মুক্তিযোদ্ধারা যে স্বপ্নে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা যেন দেশকে সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারি।
ড. হাছান আরও বলেন, মহান স্রষ্টার কাছে আমরা করোনামুক্ত পৃথিবীর জন্য ফরিয়াদ জানাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের সমৃদ্ধি অব্যাহত রয়েছে এবং মানুষের মাথাপিছু আয় বেড়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, মহামারিকে পেছনে ফেলে আমরা যেন দেশকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারি, সেটিই আমাদের কামনা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















