নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২৮, ২১ জুলাই ২০২১
এক বছর পর খালেদার সঙ্গে নেতাদের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির সিনিয়র নেতারা। বুধবার রাত সাড়ে আটটায় বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজায় যান দলের নেতারা। সেখানে প্রায় দেড়ঘণ্টা সময় অতিবাহিত করেন তারা।
খালেদার বাসা থেকে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “প্রায় এক বছর পর আমরা ম্যাডামের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি।”
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে বলেন, “এমনিতেই কভিড পরবর্তীতে ম্যাডাম মোটামুটি ভালো আছেন। তবে করোনার টিকা নেওয়ার পর ওনার শরীরের তাপমাত্রা কিছুটা বেড়েছে। ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং আমরা সব সময় বলে আসছি বেগম জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন। এটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।”
মির্জা ফখরুল বলেন, “ম্যাডাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া করোনার ভয়াবহতা থেকে দেশবাসীর মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।
এ ছাড়া খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















