ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ২২ জুলাই ২০২১
আপডেট: ১৮:৩১, ২২ জুলাই ২০২১

আজকের মধ্যেই পশু কোরবানি শেষ করুন: মেয়র তাপস

মেয়র ফজলে নুর তাপস

মেয়র ফজলে নুর তাপস

আজ বৃহস্পতিবারের মধ্যে কোরবানির পশু কোরবানির কাজ শেষ করার জন্য রাজধানীবাসীকে অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নুর তাপস। 

বৃহস্পতিবার নগরভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।

মেয়র ফজলে নুর তাপস বলেন, ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীরা গত তিনদিন ধরে পশুর বর্জ্য অপসারণসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিষ্কারে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তাদেরও পরিবার-পরিজন ও ঈদ রয়েছে। তাদেরও একদিন ছুটি প্রয়োজন। এ কারণে ঈদের তৃতীয় দিনও পশু কোরবানি না করে আজকের মধ্যেই শেষ করুন।

তিনি বলেন, আজ ঈদের দ্বিতীয় দিন ৩০ শতাংশ পশু জবাই করা হচ্ছে। অনেকেই বলে থাকেন তিনদিন পর্যন্ত পশু কোরবানি করা যায়। তাই আগামীকালও অনেকে জবাইয়ের চিন্তায় রয়েছেন। যারা এমনটি চিন্তা করছেন তাদের আজকের মধ্যেই পশু কোরবানির কাজ শেষ করতে অনুরোধ জানাই।

ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের বেশিরভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে বলেও জানান ডিএসসিসি মেয়র।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়