ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ২৩ জুলাই ২০২১
আপডেট: ১০:৫৫, ২৩ জুলাই ২০২১

লকডাউনে চালু থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য দেশের ভেতরে ফ্লাইট চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এ অনুমতি দেয়।

এতে বলা হয়, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা ও নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বহন করবে।

এক্ষেত্রে, আন্তর্জাতিক যাত্রীদের এয়ার টিকেট ও অন্যান্য কাগজপত্র থাকতে হবে। এছাড়া, ফ্লাইটগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়