নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৪, ২৩ জুলাই ২০২১
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, সমুদ্রে যাত্রার অপেক্ষায় জেলেরা
বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাতে। তাই সমুদ্রে মাছ ধরার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে উপকূলের জেলেরা।
গত কয়েকদিন ধরে তারা নৌকা ও জাল মেরামত করছেন। শেষ মুহূর্তে সাগর পাড়ে অপেক্ষা করছেন উপকূলীয় অঞ্চলের এ পেশাজীবীরা। শুক্রবার রাত ১২টা থেকেই মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে ছুটবেন তারা।
নির্বিঘ্নে মাছের প্রজনন নিশ্চিত করা এবং ছোট মাছকে বড় হওয়ার সুযোগ সৃষ্টি করতে গত ২০ মে থেকে ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য বিভাগ। এ নিষেধাজ্ঞা আজ মধ্যরাতেই শেষ হচ্ছে।
ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির জন্য গত তিন বছর ধরে সরকার এ নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এ নিষেধাজ্ঞা কারণে কক্সবাজারের প্রায় সব মাছ ধরার নৌকা বঙ্গোপসাগরের মোহনা ও ঘাটে নোঙর করে রাখা হয়।
এদিকে, আড়তদাররাও মাছ বেচাকেনার প্রস্তুতি নিচ্ছেন। ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারদের সাথে যোগাযোগ শুরু করেছেন ইলিশ বিক্রির জন্য। তবে কঠোর লকডাউনও ভাবাচ্ছে আড়তদারদের।
জানা গেছে, সাগরে মাছ শিকার বন্ধ থাকায় কক্সবাজারের অনেক মৎস্য অবতরণ কেন্দ্র এবং বরফকল ২ মাসের জন্য বন্ধ রাখা হয়। এছাড়া কয়েক হাজার মৎস্য ব্যবসায়ী ও শ্রমিক বেকার হয়ে পড়েন। তাঁরা জানান, তালিকার বাইরে থাকা কয়েক হাজার জেলে সরকারি কোনো সহযোগিতা পাননি।
সাগরে মাছের প্রাচুর্য বৃদ্ধির লক্ষ্যে ২০১৯ সাল থেকে প্রথমবারের মতো ছোট নৌকাগুলোকেও ৬৫ দিনের নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসে সরকার।
এর আগে ২০১৫ সাল থেকে কেবল বড় বড় বাণিজ্যিক ট্রলারগুলোর জন্যই এ নিষেধাজ্ঞা জারি ছিল। তবে ইলিশের প্রজননকাল উপলক্ষে ছোট ট্রলারগুলোকে ২০১১ সাল থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়, যেটি অক্টোবর মাসে এখনো কার্যকর।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















