নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩৩, ২৩ জুলাই ২০২১
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শেখ হাসিনার হাড়িভাঙা আম উপহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য শুভেচ্ছার নিদর্শন হিসেবে এক হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ’হাড়িভাঙা’ আম প্রেরণ করেছেন।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার এ আমগুলো কোরবানির ঈদের দিনে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সাথে গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ নজির হিসেবে বিবেচিত হবে।
এর আগে গত ৪ জুলাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই উপহারে খুশি হয়ে পড়ে ধন্যবাদ জানিয়ে চিঠিও পাঠিয়েছেন মুখমন্ত্রী মমতা। তিনি প্রধানমন্ত্রীসহ বাংলাদেশি জনগণকে ধন্যবাদ জানান। চিঠিতে আরও উল্লেখ করেন বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















