নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩৬, ২৩ জুলাই ২০২১
স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্য করায় ঢাকায় গ্রেফতার ৪০৩
ফাইল ছবি
করোনা সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিন শুক্রবার রাজধানীতে ৪০৩ গ্রেফতার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
ইফতেখায়রুল আরও জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।
দেশে করোনা মহামারির প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় দ্বিতীয় দফায় ২৩ জুলাই থেকে চলছে কঠোর বিধিনিষেধ। জনসাধারণকে বিধিনিষেধ মানাতে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মোবাইল কোর্টে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















