নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:৩২, ২৪ জুলাই ২০২১
গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
শুক্রবার এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে তিনি তাঁর গান দিয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছেন। ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে তিন ষাটের দশকে বিভিন্ন সংগ্রাম এবং গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও সামরিক শাসনবিরোধী গণআন্দোলনে তাঁর গান দিয়ে শামিল হয়েছিলেন। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যু বাংলাদেশের গণসংগীতের জন্য এক অপূরনীয় ক্ষতি, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। সংগীত জগতে তাঁর অবদান বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবে।
সংশ্লিষ্ট খবর: গণসংগীতশিল্পী ফকির আলমগীর আর নেই
পরিবেশমন্ত্রী ফকির আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গণসংগীতশিল্পী ফকির আলমগীর (৭১) শুক্রবার রাত ১১ টায় করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















