ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ২৪ জুলাই ২০২১
আপডেট: ১৪:২৬, ২৪ জুলাই ২০২১

কামরাঙ্গীরচরে ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকার একটি বাসা থেকে মা ও তার মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকালে বিছানায় পরে থাকা মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- ফুলবাশি চন্দ্র দাস (৩৪) ও তার  মেয়ে সুমি চন্দ্র দাস (১২)। এ ঘটনায় ফুলবাশির স্বামী কালু চন্দ্র দাসকে (৩৮) আটক করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালু চন্দ্র দাসের বড় মেয়ে ঝুমা রানী দাস ভোরে ঘুম থেকে উঠে মা ও বোনকে অচেতন অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। এ সময় প্রতিবেশীরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।

কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ দুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

লালবাগ জোনের উপপুলিশ কমিশনার (ডিসি)  মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে কামরাঙ্গীরচর নয়াগাঁও ৩ নম্বর রোডের একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে হয়েছে। তবে তাদের হত‌্যা করা হয়েছে, নাকি আত্মহত‌্যা করেছেন তাৎক্ষণিক তা জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়