নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:০১, ২৪ জুলাই ২০২১
২৫০টি মোবাইল ভেন্টিলেটর দেশে আসছে রাতে
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ২৫০টি মোবাইল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রপ্রবাসী একদল চিকিৎসক।
শনিবার (২৪ জুলাই) রাতে এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
রাত আনুমানিক সাড়ে ৮টায় মোবাইল ভেন্টিলেটর মেশিন বহনকারী বিমানটি পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে এগুলো গ্রহণের কথা রয়েছে।
শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসকদের পাঠানো মোবাইল ভেন্টিলেটর মেশিনগুলো রাত সাড়ে ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তবে কতগুলো ভেন্টিলেটর মেশিন আসছে সে ব্যাপারে তিনি নিশ্চিতভাবে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
উল্লেখ্য, করোনাভাইরাস মানুষের ফুসফুসে আক্রমণ করে, কখনো কখনো এমন অবস্থা তৈরি হয় যে রোগী ঠিক মতো শ্বাস নিতে পারে না। এ সময় রোগীর দেহে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়। ফলে রোগীর মস্তিষ্ক ও হৃদপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গও অচল হয়ে যেতে পারে।
এ জটিল পরিস্থিতি মোকাবেলা করে ভেন্টিলেটর। এ যন্ত্রটি তখন নাক কিম্বা মুখের ভেতর দিয়ে অথবা গলায় ছিদ্র করে লাগানো টিউবের সাহায্যে ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে এবং দেহ থেকে কার্বন ডাই অক্সাইড বের কিরে নিয়ে আসে। কম্পিউটারের সাহায্যে এই যন্ত্রটি পরিচালনা করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















