ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬, ২৪ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫৮, ২৪ জুলাই ২০২১

দেশে একদিনে শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক মানুষ। যা একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪ জন, যাদের সবাই রাজধানীর। চলতি মাসে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগী ১ হাজার ২০২ জন।

আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৫৭৪ জন। এর মধ্যে বর্তমানে সারা দেশে ভর্তি রোগী ৪২২ জন। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪১৯ জন, আর অন্য বিভাগে ৩ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়