নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৪০, ২৫ জুলাই ২০২১
দেশে পৌঁছেছে ভারত থেকে পাঠানো ২০০ মেট্রিক টন অক্সিজেন
প্রতিবেশী দেশ ভারত থেকে বাংলাদেশের জন্য উপহার হিসেবে পাঠানো ২০০ মেট্রিক টন তরলীকৃত মেডিক্যাল অক্সিজেন দেশে পৌঁছেছে। যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটি বাংলাদেশ সময় শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে পৌঁছায়।
শনিবার (২৪ জুলাই) বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়ে বলেছেন, বন্দরের সব প্রক্রিয়া শেষ করে শনিবার রাতেই ট্রেনটি ঢাকায় রওনা দেবে।
এর আগে শনিবার (২৪ জুলাই) ভারতের তথ্য অধিদফতর এক বিজ্ঞপ্তিতে ২০০ মেট্রিকটন মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে পাঠানোর বিষয়ে জানায়।
২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশী দেশটিতে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত, ভারতের অভ্যন্তরে এই ধরণের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল। এর মাধ্যমে ভারতীয় রেলওয়ে বিভিন্ন স্থানে অক্সিজেন সরবরাহ অব্যাহত রেখেছে।
২৪ জুলাই টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোলে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানায়। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
বিষয়টি নিশ্চিত করে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ভারত তার মহামারী পরিস্থিতি উন্নয়নের সাথে সাথে প্রতিবেশীদের মধ্যে নিকটতম অংশীদারদের সাথে চিকিৎসা সরবরাহ ভাগ করে নেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















