ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ২৫ জুলাই ২০২১
আপডেট: ১৬:৫৯, ২৫ জুলাই ২০২১

করোনায় মারা গেলেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন। রোববার (২৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। ৫৫ বছর বয়সী ইসরাইল স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

ইসি সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আইসিইউতে ভর্তি ছিলেন এ কর্মকর্তা। অবস্থার কিছুটা উন্নতি হলে আইসিইউ থেকে কেবিনেও স্থানান্তর করা হয়। পরে রোববার অবস্থার অবনতির মধ্যে মারা যান এ কর্মকর্তা।

নির্বাচন কমিশন থেকে এই আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইসি। তিনি নির্বাচন কমিশন সচিবালয়সহ মাঠ প্রশাসনে ইসি’র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রিটার্নিং ইসরাইল হোসেন ও দুই জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ কারণে তাদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিলেটের জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তা ও তিন জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করে ইসি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়