ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ২৫ জুলাই ২০২১
আপডেট: ২২:২৮, ২৫ জুলাই ২০২১

করোনা মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকা চান রাষ্ট্রপতি

সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠকে রাষ্ট্রপতি।

সেনাবাহিনীর প্রধানের সাথে বৈঠকে রাষ্ট্রপতি।

মহামারি করোনাভাইরাসের মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রবিবার (২৫ জুলাই) বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানরা পৃথকভাবে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

বৈঠকে রাষ্ট্রপতি বলেন, করোনার কারণে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও করোনার প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এজন্য তিনি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বিমানবাহিনীর প্রধানের সাথে বৈঠকে রাষ্ট্রপতি।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান এবং ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, এ সময় রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

নৌবাহিনীর প্রধানের সাথে বৈঠকে রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা করোনা মোকাবিলা ও নিজ নিজ বাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়