ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ২৬ জুলাই ২০২১
আপডেট: ১৩:০৫, ২৬ জুলাই ২০২১

তিন দিনের মধ্যে ফের বাড়বে বৃষ্টি

বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি ফের বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

সোমবার (২৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থা বিরাজ করছে।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায়, ৬৫ মিলিমিটার। এ সময় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া চট্টগ্রামে ৫৫, ডিমলায় ২৪, খেপুপাড়ায় ২০ ও রাঙামাটিতে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য স্থানে বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়