নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪১, ২৬ জুলাই ২০২১
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও ৪ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ
করোনাভাইরাস মহামারীর কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরো চার কোটি ৬৬ লাখ টাকা এবং নয় হাজার ৪৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
রোববার (২৫ জুলাই) এ বরাদ্দ দেওয়া হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
করোনাভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দিতে দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে আট হাজার ৬৫০ মেট্রিক টন চাল এবং তিন কোটি এক লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
একই ধরনের সহায়তা দিতে সারা দেশের ১২ টি সিটি কর্পোরেশনের জন্য ৮২৫ মেট্রিক টন চাল এবং এক কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
বরাদ্দকৃত এই ত্রাণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকসহ কর্মহীন ও দুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হবে।
উল্লেখ্য, একই কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় চলতি মাসের ৪ তারিখে সারাদেশে ১১ কোটি ৭০ লাখ টাকা এবং ২৩ হাজার ৬৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















