নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪০, ২৬ জুলাই ২০২১
‘এনজিও কনসোর্টিয়াম’র নিবন্ধন বাতিল, আর্থিক লেনদেন না করার আহ্বান
এনজিও বিষয়ক ব্যুরো
জালিয়াতি, দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘এনজিও কনসোর্টিয়াম’ এর নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘এনজিও কনসোর্টিয়াম’-এর বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন-২০১৬ আইনের ১৪ ধারায় সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ায় সংস্থাটির অনুকূলে প্রদত্ত নিবন্ধন (নিবন্ধন নং ১৪৬৪, তাং ১৯/১২/১৯৯৯ খ্রি:) বাতিল করা হয়েছে।
ভূয়া প্রমানিত হওয়া সত্বেও ‘এনজিও কনসোর্টিয়াম’ বিভিন্ন ছোট ছোট সংস্থাকে ‘পার্টনার’ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রলোভন দেখিয়ে এনজিওসমূহের নিকট হতে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করছে মর্মে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে এনজিও বিষয়ক ব্যুরোর পত্রে উল্লেখ করা হয়।
প্রচারণায় কান না দিয়ে নিবন্ধন বাতিলকৃত ‘এনজিও কনসোর্টিয়াম’র সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















