নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ২৬ জুলাই ২০২১
আপডেট: ১৮:৫৮, ২৬ জুলাই ২০২১
আপডেট: ১৮:৫৮, ২৬ জুলাই ২০২১
এবার একদিনে হাসপাতালে ভর্তি ১২৩ ডেঙ্গু রোগী
দেশে গত ২৪ ঘণ্টায় ১২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এর আগে গত শনিবার সর্বোচ্চ ১০৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
অধিদপ্তর জানায়, এ বছর মোট এক হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা মাত্র ৫০ জন।
মোট শনাক্তদের মধ্যে চলতি মাসেই শনাক্ত হয় এক হাজার ৪৩০ জন। গত মাসে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।
তবে, হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ৪৬৮ জন এখনও ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং আট জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















