ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪২, ২৬ জুলাই ২০২১
আপডেট: ২২:৫০, ২৬ জুলাই ২০২১

করোনা পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছে সরকার

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ পর্যালোচনাসহ পরবর্তী করণীয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে এই বৈঠক হবে।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিধিনিষেধ আরও বাড়ানো হবে কি-না বা আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে কি-না- জানতে চাইলে সচিব বলেন, ‘কাল আমরা মিটিং করব। তারপর সিদ্ধান্ত। মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে এ মিটিং হবে।’

তিনি বলেন, ‘হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে এগুলো (করোনা) নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি। জার্মানি তো অসহায় অবস্থায় পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন, কি হয়েছে! একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, দূরত্ব না মানে ইট উইল বি অলমোস্ট ইমপসিবল।’

‘মক্কা-মদিনা দেখেন, মদিনার ভেতরে ৩ ফুটের মধ্যে কাউকে আসতে দেবে না। মক্কায় আপনি খেয়াল করে দেখেছেন কি-না, নামাজ বা তাওয়াফ করে, কি রকম ডিসিপ্লিন মেনে চলছে মানুষ। সেজন্যই সৌদি আরব (করোনা) নিয়ন্ত্রণ করতে পেরেছে।’

চলমান বিধি-নিষেধেও বেসরকারি অনেক প্রতিষ্ঠান খোলা আছে। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমার সাথে গতকালকেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজির সঙ্গে কথা হয়েছে। অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়। ওই টেকনিক্যাল (কর্মী) যায়-আসে। অনেক জিনিস আছে, সার্ভিসিং করতে হয়, এগুলো তারা করছে। এগুলো আমাদের মোবাইল কোর্ট চেকিং করছে।”

পরিস্থিতি সামাল দিতে ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দিচ্ছেন সচিব আনোয়ারুল ইসলাম। 

এর আগে মন্ত্রিসভার বৈঠকের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের প্রশ্নে বলেছিলেন, সংক্রমণ যে গতিতে ছড়াচ্ছে, তাতে এখন কঠোর বিধি-নিষেধের কোনো বিকল্প নেই।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়