নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২৯, ২৬ জুলাই ২০২১
লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে গ্রেফতার ৫৬৬
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়ায় ৫৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া অপ্রয়োজনে বাসার বাইরে বের হওয়ায় ১৬৪ জনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় ডিএমপি মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ইফতেখায়রুল ইসলাম জনান, দেশে চলোমান কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাসার বাইরে বের হওয়ায় ডিএমপির আট বিভাগের পুলিশের সহযোগিতায় চালানো ভ্রাম্যমাণ আদালতের হাতে গ্রেপ্তার হয়েছেন ৫৬৬ জন। একই অপরাধে ১৬৪ জনকে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা আদায় করা হয়।
পুলিশ কর্মকর্তা জানান, কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ায় ৪৪৩টি গাড়িকে মামলা ও জরিমানা করা হয়। এসব গাড়ি থেকে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
গতকাল রবিবার গ্রেপ্তার করা হয়েছিল ৫৮৭ জনকে এবং ২৩৩ জনকে জরিমানা করা হয়। তাদের কাছ থেকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া রাস্তায় বের হওয়ায় ৫২১টি গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়। এসব গাড়ি থেকে ১২ লাখ ৭২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















