নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:৩২, ২৭ জুলাই ২০২১
বিধিনিষেধ কি আরও বাড়বে?
ফাইল ছবি
মহামারি করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ পর্যালোচনাসহ পরবর্তী করণীয় নিয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার দুপুর দেড়টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বিধিনিষেধ আরো বাড়ানো হবে কি-না এ ব্যাপারে আমরা একটি মিটিং করবো। তারপর সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরো বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে এগুলো (করোনা) নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি। জার্মানি তো অসহায় অবস্থায় পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন, কি হয়েছে! একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, দূরত্ব না মানে ইট উইল বি অলমোস্ট ইমপসিবল।
‘মক্কা-মদিনা দেখেন, মদিনার ভেতরে ৩ ফুটের মধ্যে কাউকে আসতে দেবে না। মক্কায় আপনি খেয়াল করে দেখেছেন কি-না, নামাজ বা তাওয়াফ করে, কি রকম ডিসিপ্লিন মেনে চলছে মানুষ। সেজন্যই সৌদি আরব (করোনা) নিয়ন্ত্রণ করতে পেরেছে।’
বিধিনিষেধে বেসরকারি অনেক অফিস খোলা। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হবে কি-না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা গতকালও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল আইজির সঙ্গে কথা হয়েছে। অফিসগুলোর কিছু মেশিন চালু রাখতে হয়। ওই টেকনিক্যাল (কর্মী) যায়-আসে। অনেক জিনিস আছে, সার্ভিসিং করতে হয়, এগুলো তারা করছে। এগুলো আমাদের মোবাইল কোর্ট চেকিং করছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে দেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। এতেও দেশে করোনা পরিস্থিতির উন্নতি নেই, বরং অবনতি হয়েছে।
সবশেষ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরো ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত একদিনে মৃত্যুর হিসাবে সর্বোচ্চ। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ১৫ হাজার ১৯২ জন, যা একদিনে সর্বোচ্চ।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















