ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৫, ২৭ জুলাই ২০২১
আপডেট: ১৭:৫০, ২৭ জুলাই ২০২১

‘কঠোর বিধিনিষেধ চলবে ৫ আগস্ট পর্যন্তই’

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান সরকারঘোষিত বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে।  মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ প্রধান, বিজিবি প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বৈঠক শেষে সভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান লকডাউন ৫ আগস্ট পর্যন্তই চলবে। শিল্পপতিরা লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খুলে দেয়ার দাবি জানিয়েছিলেন, আমরা সেই দাবি রাখতে পারছি না বলে জানান তিনি।

তিনি আরো বলেন, চলমান বিধিনিষেধ বাস্তবায়নসহ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন করণীয় ঠিক করা হয়েছে। যা শিগগিরই জানানো হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়