ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৫, ২৭ জুলাই ২০২১
আপডেট: ১৮:৫১, ২৭ জুলাই ২০২১

দেশের মৃত্যুর মিছিলে ২৪ ঘন্টায় যোগ দিলেন আরও ২৫৮ জন

দেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। সর্বশেষ গত ২৪ ঘন্টায় না ফেরার দেশে যোগ দিলেন আরও ২৫৮ জন। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১৯ হাজার ৭৭৯ জন।

এর আগে, গতকাল সোমবার ২৪৭, রোববার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬, বৃহস্পতিবার ১৮৭, বুধবার ১৭৩ ও মঙ্গলবার ২০০ জনের মৃত্যু হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ৯২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা দেশের ইতিহাসে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৪৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছিল ১৯ হাজার ৫২১ জনে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১৫ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়