নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৭, ২৭ জুলাই ২০২১
আপডেট: ১৯:৪৯, ২৭ জুলাই ২০২১
আপডেট: ১৯:৪৯, ২৭ জুলাই ২০২১
৫ আগস্ট পর্যন্ত বন্ধ বাংলাদেশ-ভারত সীমান্ত
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত দিয়ে চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছে সরকার। আরও ৫ দিন বাড়িয়ে ৫ আগস্ট আগস্ট পর্যন্ত স্থলসীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে করোনা পরিস্থিতিতে ভারতের সঙ্গে গত ২৬ এপ্রিল প্রথম দফায় সব স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার। এরপর আরও পাঁচ দফায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত আরো এক দফা বাড়ানো হয়। সর্বশেষ ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়িয়ে ৫ আগস্ট পর্যন্ত সীমান্ত বন্ধ ঘোষণা করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আইনিউজ/এসডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















