ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬, ২৮ জুলাই ২০২১
আপডেট: ১৩:২২, ২৮ জুলাই ২০২১

করোনায় মৃত চিকিৎসক ও নার্সদের পরিবারে ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে সম্মুখসারির যোদ্ধা হিসেবে মারা যাওয়া চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারের এক সদস্যের পক্ষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস এ নোটিশ পাঠান।

অর্থসচিব, স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রেজিস্ট্রি ডাকযোগে এ আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশে এ বিষয়ে পদক্ষেপ নিতে সাত দিনের সময় দিয়ে নোটিশদাতাকে তা জানাতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস।

এতে বলা হয়, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবাসনের ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত গত বছরের ১৯ এপ্রিলের পরিপত্রটি পুনর্বহাল করা হোক।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়